ঢাকা    শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
খোলা বার্তা
সর্বশেষ
প্রধানমন্ত্রীর বিদেশে যাওয়া-আসার সময় বিমানবন্দরে থাকবেন মাত্র ৪ জন

প্রধানমন্ত্রীর বিদেশে যাওয়া-আসার সময় বিমানবন্দরে থাকবেন মাত্র ৪ জন

সরকারি ও রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে ফেরার সময় প্রোটোকল হিসেবে বিমানবন্দরে কোন কোন কর্মকর্তাকে উপস্থিত থাকতে হবে তা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার নিয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠি অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা এবং দেশে ফেরার সময় মাত্র চারজন কর্মকর্তাকে বিমানবন্দরে থাকতে হবে। আগে এই সংখ্যা ছিল কয়েক গুণ বেশি।মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারের প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে বিমানবন্দরে মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ এবং মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উপস্থিত থাকবেন।এর আগে, ২০২৪ সালের ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিদেশযাত্রা ও ফেরার সময় বিমানবন্দরে রাষ্ট্রাচার নিয়ে নির্দেশনা জারি করে অন্তর্বর্তী সরকার। এখন ওই নির্দেশনা বাতিল করা হয়েছে।২০২৪ সালের নির্দেশনায় বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, প্রধান উপদেষ্টার সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশ যাত্রা এবং সফর শেষে দেশে ফেরার সময় নিচের ব্যক্তিরা বিমানবন্দরে উপস্থিত থাকবেন। তারা হলেন—উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠতম একজন উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার, ডিপ্লোম্যাটিক কোরের প্রধান, স্বাগতিক দেশ/দেশগুলোর মিশন প্রধানরা, মন্ত্রিপরিষদ সচিব, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং মুখ্য সচিব।এছাড়া বিমানবন্দরে থাকবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান।
১৩ ঘন্টা আগে

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু, আহত ৪

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু, আহত ৪

শাহজাদপুরে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩ কর্মী

শাহজাদপুরে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩ কর্মী

একাধিক শীর্ষ বিশ্ববিদ্যালয়ে কৃতিত্ব, রায়গঞ্জের নাঈমের সাফল্যে গর্ব এলাকাবাসীর

একাধিক শীর্ষ বিশ্ববিদ্যালয়ে কৃতিত্ব, রায়গঞ্জের নাঈমের সাফল্যে গর্ব এলাকাবাসীর

বড়লেখা-জুড়ি আসনে ইতিহাস গড়তে পারেন মুফতি বেলাল আহমদ

বড়লেখা-জুড়ি আসনে ইতিহাস গড়তে পারেন মুফতি বেলাল আহমদ

সিরাজগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে

সিরাজগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে

রায়গঞ্জে চোর সন্দেহে নির্যাতন, হাসপাতালে যুবকের মৃত্যু

রায়গঞ্জে চোর সন্দেহে নির্যাতন, হাসপাতালে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ-৩, তিন প্রার্থীর মনোনয়ন বৈধ, দু'জন বাতিল

সিরাজগঞ্জ-৩, তিন প্রার্থীর মনোনয়ন বৈধ, দু'জন বাতিল

রায়গঞ্জে আচরণবিধি লঙ্ঘন: চারজনকে জরিমানা, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

রায়গঞ্জে আচরণবিধি লঙ্ঘন: চারজনকে জরিমানা, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

রায়গঞ্জে দলীয় পোস্টার লাগানোর দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রায়গঞ্জে দলীয় পোস্টার লাগানোর দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রায়গঞ্জে অবৈধভাবে মাটি ভরাটে ৩ জনকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জে অবৈধভাবে মাটি ভরাটে ৩ জনকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সলপের ঘোলেও ভেজাল, জরিমানা আদায়

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সলপের ঘোলেও ভেজাল, জরিমানা আদায়

রায়গঞ্জে ঐতিহ্যের সাক্ষী মকিমপুর জমিদারবাড়ি, ধ্বংসের মুখে ঐতিহাসিক স্থাপনা

রায়গঞ্জে ঐতিহ্যের সাক্ষী মকিমপুর জমিদারবাড়ি, ধ্বংসের মুখে ঐতিহাসিক স্থাপনা

রায়গঞ্জে ভূমি সেবায় পরিবর্তন এনেছিলেন মাসুদ রানা, প্রশিক্ষণে যাওয়ায় হতাশা

রায়গঞ্জে ভূমি সেবায় পরিবর্তন এনেছিলেন মাসুদ রানা, প্রশিক্ষণে যাওয়ায় হতাশা

লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাড়াশে জমি বিরোধে রক্তাক্ত হামলা: আহত ৩, আশঙ্কাজনক অবস্থায় একজন

তাড়াশে জমি বিরোধে রক্তাক্ত হামলা: আহত ৩, আশঙ্কাজনক অবস্থায় একজন

হাটহাজারীতে হাফেজদের সম্মানে ইফতার মাহফিল ও কুরআন শরীফ বিতরণ

হাটহাজারীতে হাফেজদের সম্মানে ইফতার মাহফিল ও কুরআন শরীফ বিতরণ

দিনাজপুরে বড়মাঠে তারকাটা অপসারণের দাবিতে মানববন্ধন

দিনাজপুরে বড়মাঠে তারকাটা অপসারণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় ঈদ ঘনিয়ে আসায় দর্জিপাড়ায় ব্যস্ততা

বড়লেখায় ঈদ ঘনিয়ে আসায় দর্জিপাড়ায় ব্যস্ততা

তাড়াশে ওয়াপদা বাঁধ সড়কে বিশাল গর্ত, ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকরা

তাড়াশে ওয়াপদা বাঁধ সড়কে বিশাল গর্ত, ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকরা

৫ দিন ধরে ইন্টারনেট নেই ইরানে

৫ দিন ধরে ইন্টারনেট নেই ইরানে

ফেব্রুয়ারিতে এলো ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

দেশের প্রবাসী আয়ে (রেমিট্যান্স) বড় ধরনের চাঙ্গাভাব বজায় রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ডিসেম্বর ও জানুয়ারির ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসেও ৩ বিলিয়ন (৩০০ কোটি) ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।রোববার (১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তথ্যানুযায়ী, ফেব্রুয়ারি মাসে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে মোট ৩০২ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এই মাসে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ১০ কোটি ৭৯ লাখ ডলার।এর আগে, গত ডিসেম্বর মাসে ৩২২ কোটি এবং জানুয়ারি মাসে ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছিল। গত বছরের ফেব্রুয়ারি মাসে এসেছিল ২৫২ কোটি ৮০ লাখ ডলার। সেই তুলনায় বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে দেশে মোট ২ হাজার ২৪৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২১ দশমিক ৪০ শতাংশ বেশি।খাত সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও প্রবাসীদের পাঠানো আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, জানুয়ারি মাসে আসা ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার ছিল ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তি।

ফেব্রুয়ারিতে এলো ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স
১৩ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম
ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন