রবিউল ইসলাম রবি,, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে ধুনট সদরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তাররা হলেন—ধুনট সদরপাড়ার মৃত মংলার ছেলে মো. আমিনুল ইসলাম আমু (৪০) এবং একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. ফরহাদ (৪০)।ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।মো. জিল্লুর রহমান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয় বলেন, “মাদকবিরোধী অভিযান ও মাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। বগুড়া জেলার সব উপজেলায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।