নিজস্ব প্রতিবেদক,, সিরাজগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভদ্রঘাট ইউনিয়নবাসীসহ কামারখন্দের সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন ভদ্রঘাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান।১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা এবং দলের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানান যুবদল নেতা মিজান।শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা মিজান বলেন, বিএনপির আদর্শ ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনকে ধারণ করেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী নেতাকর্মীদের জন্য যেমন আনন্দের, তেমনি দলের আদর্শ ও লক্ষ্যকে নতুন করে স্মরণ করারও দিন।তিনি বলেন, ভদ্রঘাট ইউনিয়নের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি জনগণের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন। সুযোগ পেলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান তিনি।বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভদ্রঘাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন যুবদল নেতা মিজান।