খোলা বার্তা ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি মো. আয়নুল হক দলটির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় ভিপি মো. আয়নুল হক বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এ দল দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত হয়ে রাজনীতি করে আসছে।তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু দলের নেতাকর্মীদের জন্য নয়, এটি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ের দিন। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর চেতনায় উজ্জীবিত হয়ে দেশের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।পাশাপাশি সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সর্বস্তরের জনগণ ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান ভিপি মো. আয়নুল হক।