রবিউল ইসলাম রবি,, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। পৃথক অভিযানে তাদের আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালেরপাড়া ইউনিয়নের রামনগর বাজারের ঘাটপাড়া এলাকায় একটি বন্ধ দোকানের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা মো. মমিন শাহ (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার বিলচাপড়ি গ্রামের মো. মোজাফফর হোসেনের ছেলে। তার কাছ থেকে ২০ পটলা গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।অপরদিকে, একই দিন রাত ৮টার দিকে উপজেলার কুঠিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শ্রীমতি বেলি রায় (৪০) নামে এক নারীকে গাঁজাসহ আটক করা হয়। তিনি ওই গ্রামের শ্রী শম্বু রায়ের স্ত্রী।পুলিশের দাবি, বেলি রায় দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ধুনট থানা এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিলেন।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।