রবিউল ইসলাম রবি,, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে পুলিশের পৃথক অভিযানে সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) ধুনট থানাধীন বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে ধুনট থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের দিকনির্দেশনায় ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের কর্মকর্তা ও ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ৪ জন এবং জিআর পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে ধুনট থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”পুলিশ জানায়, গ্রেপ্তার ৫ আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।