রবিউল ইসলাম রবি,, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ-এর উপজেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ধুনট উপজেলা মডেল মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মো. সানাউল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা শাহাদৎ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান এবং শেরপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন।আলোচনা সভা শেষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ধুনট উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে হাফেজ মো. সানাউল্লাহকে সভাপতি এবং আলহাজ্ব হাফেজ মো. আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি শীব্বির আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক চাদনী আকতার ও শিরিন সুলতানা।সভায় বক্তারা বলেন, মউশিক শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং শিক্ষক সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।