নিজস্ব প্রতিবেদক,, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের গুপিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খুরশিদ জিন্নাহকে হামলা করে হাড্ডি ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী ৫ শিক্ষকের বিরুদ্ধে। এঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এঘটনায় সহকারী শিক্ষকদের বিরুদ্ধে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়েরের পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আপেল মাহমুদ তদন্ত কর্মকর্তা হিসেবে বিষয়টি তদন্ত করছেন বলে তিনি জানিয়েছেন।প্রধান শিক্ষককের উপর হামলার হুমকী ও ক্লাস রুমে ৫ সহকারী শিক্ষকের অমনোযোগি ও মোবাইল ব্যবহারের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।অভিযোগ সুত্রে জানাযায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মর্জিনা পারভীন, শামীমা জাহান, ফারজানা ইয়াসমিন, সুরাইয়া পারভিন ও আমিনা খাতুন ক্লাস রুমে ছাত্র-ছাত্রীদের প্রতি মনোযোগি না হয়ে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন মোবাইলে পোস্ট করা, সারাক্ষন মোবাইলে কথা বলা ও অলাপচারিতায় বেশি ব্যস্ত থাকেন। এনিয়ে প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষকদের বিরোধ শুরু হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে ৫ সহকারী শিক্ষকের বিরুদ্ধে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। উল্লাপাড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান এবিষয়টি তদন্ত করছেন। তিনি গত ৭ সেপ্টেম্বর সরেজমিনে তদন্তে গিয়েছিলেন বলে তিনি জানিয়েছেন।অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, সহকারী শিক্ষকরা ক্লাসরুমে লেখা পড়ায় আন্তরিক না হয়ে সারাক্ষন মোবাইলফোনে আলাপচারিতার কারনে শিক্ষারমান অত্যান্ত খারাপ ও ধ্বংস হয়ে যাচ্ছে। এই ৫ সহকারী শিক্ষক একই গ্রামের বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। যে কারনে তারা বহিরাগতদের দিয়ে প্রধান শিক্ষককে মারপিট ও হাড্ডি ভেঙ্গে দেওয়ার হুমকী দিয়েছেন। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করা হয়েছে অভিযোগপত্রে।