খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ পরিদর্শন করেছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ধানগড়া পালপাড়ায় গিয়ে তিনি প্রতিমা তৈরির কারিগরদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রতিমা তৈরির অগ্রগতি, পূজার প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, রায়গঞ্জে প্রতিবছর উৎসাহ-উদ্দীপনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হয়। এবারও যাতে সবাই নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ কাজ শুরু করেছে।তিনি আরও বলেন, পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ সময় রায়গঞ্জ থানার পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।