খোলা বার্তা ডেস্ক:
‘রাজশাহীতে ফ্ল্যাটে নারীসহ সিরাজগঞ্জের এক ওসি আটক’—এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।সিরাজগঞ্জ জেলা পুলিশের দেওয়া এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই ঘটনার সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশের কোনো অফিসার ইনচার্জ (ওসি), ইন্সপেক্টর বা অন্য কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা নেই।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত সংবাদটির সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশের কোনো কর্মকর্তা বা সদস্যের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এ ধরনের সংবাদে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।বিভ্রান্তি এড়াতে সংবাদ প্রকাশ ও প্রচারের আগে তথ্যের সত্যতা যাচাই এবং নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়ার আহ্বান জানিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।