হানিফ পারভেজ, , বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় আধুনিক ফিজিওথেরাপি ও হিজামা সেবা প্রদানের লক্ষ্যে ‘মর্ডাণ ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন এন্ড হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল রোড, বড়লেখায় প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মালিক।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার সাবেক আমির এমাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, বড়লেখা উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, হানিফ মোবাইল এন্ড বিকাশ কাস্টমার কেয়ারের স্বত্বাধিকারী মুহাম্মদ হানিফ পারভেজ এবং প্রতিষ্ঠানের পরিচালক সাদিকুর রহমান।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রভাত সিলেটের পরিচালক আহমদ নোমান, ঠিকানা মিডিয়ার পরিচালক শুভসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবার পাশাপাশি হিজামা চিকিৎসা সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে। বিশেষ করে বিভিন্ন ধরনের শারীরিক ব্যথা, খেলাধুলাজনিত আঘাত ও পুনর্বাসনসেবার প্রয়োজনীয়তায় প্রতিষ্ঠানটি স্থানীয়দের জন্য সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে।অনুষ্ঠানের শেষপর্বে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা রেজাউল ইসলাম।