খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রায়গঞ্জ উপজেলার ধানগড়া পশ্চিমপাড়া এলাকার মো. জাহিদুল ইসলামের ছেলে মো. আবুল কালাম আজাদ (২৮), ব্রহ্মগাছা ইউনিয়নের চক মোহনবাড়ি এলাকার কামরুল হাসান শেখের স্ত্রী মোছা. রাবেয়া খাতুন এবং বাকাই গ্রামের আয়নাল হকের ছেলে মো. গোলবার হোসেন।পুলিশ সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ পারিবারিক আদালতের একটি মামলায় (পারিঃ ডিং-৩১/২২), রাবেয়া খাতুন সিরাজগঞ্জ সদর এলাকার একটি সি.আর. মামলায় (নম্বর ২১৬/২০৬) এবং গোলবার হোসেন রায়গঞ্জ থানার এনজিআর ১৬/২৫ নম্বর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”