হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় ইক্বরা ইন্টারন্যাশনাল একাডেমীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত আযান ও নাতে রাসূল (সা.) প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় একাডেমির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে আযান ও নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রধান শিক্ষক সামছুল ইসলাম। এ সময় একাডেমির সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ, ইসলামী সংস্কৃতি ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।