মোঃ ইউসুফ আলী,, দিনাজপুর প্রতিনিধি:
"দৃষ্টি যেখানে সীমিত-সম্ভাবনা সেখানে সীমাহীন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় এবারও দিনাজপুর জেলাতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সমুহের সহযোগিতায় পালিত হলো বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস -২০২৬।বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য রেলি , আলোচনা সভা, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।এ উপলক্ষে ১৫ অক্টোবর-২০২৬ বৃহস্পতিবার সকাল দশটায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য রেলি, বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম হাবিবুল হাসান, উওরণ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল আলম।সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জনের প্রতিনিধি (মেডিকেল অফিসার) ডাঃ মাগফেরাতুন্নেছা উর্মি। অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন এর সঞ্চালনায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন সিডিএ এর রিসোর্স পারসন অনামিকা পান্ডে, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আল-আমিন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।সর্বশেষে আটজন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে ৮টি সাদা ছড়ি বিতরণ, ৬জন অসচ্ছল ব্যক্তিকে দশহাজার করে ৬০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। এছাড়াও দূইজন দৃষ্টি প্রতিবন্ধী সংগীত পরিবেশন করে।