নিজস্ব প্রতিবেদক,, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. হায়দার আলী।শনিবার (১৭ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নির্বিঘ্নে পালন করতে পারেন, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।বিএনপি নেতা হায়দার আলী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। ভদ্রঘাট ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানাই। দুর্গাপূজা যেন আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা সবার দায়িত্ব। দুর্গাপূজার আনন্দ যেন প্রতিটি পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে, সে প্রত্যাশা করেন তিনি।ভদ্রঘাট ইউনিয়নের সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান বিএনপি নেতা হায়দার আলী।