খোলা বার্তা ডেস্ক:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপহার বিতরণ করেছেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জার্মান বিএনপির নেতা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ।মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও এলাকায় সাব্বির আহমেদের পক্ষ থেকে এসব উপহার বিতরণ করা হয়। তাঁর প্রতিনিধিরা বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।এ সময় সাব্বির আহমেদের পক্ষ থেকে বলা হয়, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সবাইকে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে।উপহার পেয়ে সনাতন ধর্মাবলম্বীরা সাব্বির আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।