নিজস্ব প্রতিবেদক,, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে বি.ইউ.কে. উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী মরহুম গোলজার হোসেন তালুকদারের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাজী গোলজার হোসেন তালুকদার স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউছুপ আলী, প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাতার বড় ছেলে মো. গোলাম রব্বানী তালুকদার, হাজী গোলজার হোসেন তালুকদার স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান, বি.ইউ.কে. উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য এবং সিরাজগঞ্জের প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পরিচালক মো. হুমায়ন পারভেজ তালুকদার, অব:প্রাপ্ত সরকারি কর্মকর্তা হাজী মো. ইসহাক আলী তালুকদার ও অব:প্রাপ্ত মো. শাহআলম, সমাজসেবক মো. আমির হোসেন খাকছার, মো. আ. রহিম তালুকদার, মো. মনিরুল ইসলাম,সমাজ সেবক মো: লাল মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।হাজী গোলজার হোসেন তালুকদার স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. হুমায়ন পারভেজ তালুকদার বলেন, আমাদের পরিবারের পক্ষ থেকে প্রতিষ্ঠাতার স্মৃতি ধরে রাখা এবং শিক্ষার প্রসারে কাজ করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। হাজী গোলজার হোসেন তালুকদার বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার শিক্ষার অগ্রগতিতে যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমরা চাই, শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হোক।পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী মরহুম গোলজার হোসেন তালুকদারের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় মরহুমের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি তার পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।অনুষ্ঠানে বক্তারা হাজী মরহুম গোলজার হোসেন তালুকদারের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শিক্ষার প্রসারে তার রেখে যাওয়া উদ্যোগ ও আদর্শকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।