খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) ধানগড়ায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে রায়গঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্যারিস খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম ভূঁইয়া, সহসভাপতি সামছুল ইসলাম খাঁ, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান মেম্বার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিপার আল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন সোহান ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন।এ ছাড়া যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আলোচনা সভায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম, দলের ঐক্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।