রবিউল ইসলাম রবি,, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে মাদকদ্রব্য সেবনের দায়ে দুই ব্যক্তিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের মোট ৬০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ধুনট উপজেলার চালাপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৩৬) ও ছোট এলাঙ্গী গ্রামের মো. আনোয়ার হোসেন (৩২)। জাহাঙ্গীর আলমকে ৫০০ টাকা এবং হোসেনকে ১০০ টাকা অর্থদণ্ড ও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।