ছাম্মি আহমেদ আজমীর :, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভুয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এর সহকারী পরিচালক হিসেবে পরিচয়পত্র প্রদর্শন করে ভর্তি হওয়া নূরজ্জামান নূর আবু সালেহ (নামে) এক ব্যক্তিকে এনএসআই এর তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিট থেকে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১টা ১০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক নূরজ্জামান নূর আবু সালেহ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা গ্রামের মো:সামাদ সরকারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,তিনি ২০১৬ সালে Md. Jakirul Islam (Rahul)’ নামে এনএসআইয়ের সহকারী পরিচালক হিসেবে একটি নকল পরিচয়পত্র তৈরি করেন। পরবর্তীতে ওই পরিচয় ব্যবহার করে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন দোকান থেকে অর্থ গ্রহণ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।