রবিউল ইসলাম রবি,, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে পারিবারিক কলহের জেরে স্ত্রী রূপালী খাতুনকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী নূরুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে স্বামী নূরুল ইসলামের সঙ্গে স্ত্রী রূপালী খাতুনের কলহ হয়। এর একপর্যায়ে রূপালীর গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নূরুল ইসলাম মথুরাপুর গ্রামের ইশার আলীর ছেলে।ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গুনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যার কথা আসামির বক্তব্যে পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।