ছাম্মি আহমেদ আজমীর :, সিরাজগঞ্জ
‘দক্ষ যুব গড়বে দেশ,সমৃদ্ধ হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা,যুব ঋণের চেক বিতরণ,বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার (১ নভেম্বর) সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক মো: আমিরুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গনপতি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রউফ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল। এসময় বক্তারা বলেন, যুবসমাজকে দেশের উন্নয়ন ও অগ্রগতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান এবং দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানাই। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় যুবকরা।উল্লেখ্য: অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি,দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এবং গাছের চারা বিতরণ করা হয়।