নিজস্ব প্রতিবেদক,, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের কামারখন্দে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) ভিন্ন ভিন্ন সময়ে উপজেলার জামতৈল ও ভদ্রঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জামতৈল মুদিপাড়া গ্রামের ছাত্রলীগ কর্মী রাসেল (১৭) এবং ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব কুমার দত্ত (৪৫)।বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী।তিনি বলেন, বুধবার ভিন্ন ভিন্ন সময়ে জামতৈল ও ভদ্রঘাট বাজার এলাকা থেকে রাসেল ও বিপ্লব কুমার দত্তকে গ্রেপ্তার করা হয়। রাসেলকে আদালতে পাঠানো হয়েছে। বিপ্লব কুমার দত্তকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।