ছাম্মি আহমেদ আজমীর :, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শতাব্দীর প্রাচীন দুই’শ বছরের কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও সাবেক কোষাধক্ষ প্রয়াত প্রভাস চন্দ্র সাহার এর স্মরণে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ নভেম্বর ) রাত সাড়ে আটটায় কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে প্রার্থনা ও স্মরণ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস।কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস বলেন,প্রভাস চন্দ্র সাহা দাদা ছিলেন আমাদের মন্দির কমিটির একজন নিবেদিতপ্রাণ ও দায়িত্বশীল সদস্য। মন্দিরের বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর আন্তরিক অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।তাঁর চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রণজিৎ কুমার মন্ডল স্বপন বলেন,প্রভাস চন্দ্র সাহা দাদা শুধু একজন সহকর্মী ছিলেন না তিনি ছিলেন আমাদের আপনজন ও মন্দির পরিবারের একজন আন্তরিক মানুষ। তাঁর সঙ্গে দীর্ঘদিনের পথচলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার।মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কর্মকাণ্ডে তাঁর অবদান সবসময় আমাদের মনে থাকবে। তাঁর কর্ম ও স্মৃতির মধ্য দিয়েই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর আত্মার শান্তি ও পরম কল্যাণ কামনা করছি।এসময় উপস্থিত ছিলেন,কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সহ-সভাপতি বীরেন বিশ্বাস,সহ সভাপতি সাধন বসাক,মলয় গুহ,ডা:উৎপল কুমার দাস,শ্রীদাম পদ্মার,যুগ্ম-সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার,যুগ্ম -সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস,সাংগঠনিক সম্পাদক নীরদ রঞ্জন সরকার,সাংস্কৃতিক সম্পাদক কার্তিক চন্দ্র বর্মণ,কোষাধ্যক্ষ চন্দন সাহা,দপ্তর সম্পাদক বিপ্লব চন্দ্র বর্মন,সাহিত্য পাঠাগার সম্পাদক সহদেব ঘোষ,সহ-যুব সম্পাদক লক্ষ্মী দাস,সহ প্রচার সম্পাদক দিলীপ শীল,অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সমর শীল,সহ অনুষ্ঠান বিষয়ক সম্পাদক অশোক ঘোষ,প্রয়াত প্রভাস চন্দ্র সাহার ছেলে শংকর কুমার সাহা,দীপক কুমার সাহা সহ মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।উল্লেখ্য: গীতা পাঠ করেন,সিরাজগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মানচিত্র পাল। স্মরণ ও প্রার্থনা সভায় প্রয়াত প্রভাস চন্দ্র সাহার এর স্মৃতিচারণ করতে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত মন্দির কমিটির সদস্যদের মাঝে নেমে আসে শোকের আবহ। তাঁর কর্মময় জীবন,মন্দিরের প্রতি আন্তরিকতা,দায়িত্ববোধ ও সাংগঠনিক অবদানের কথা স্মরণ করে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়। পরে ভক্ত বৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।