রবিউল ইসলাম রবি,, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সামনে আসে ১০ বছর বয়সী শিশু মোছাঃ সাদিয়া খাতুনের চলাচলের কষ্টের কথা। বিষয়টি নজরে আসার পর শিশুটির পাশে দাঁড়িয়েছে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন। সাদিয়ার চলাচলের সুবিধার্থে তাকে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছে।সাদিয়া উপজেলার পশ্চিম ভরণশাহী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মোঃ সেলিম মন্ডল।জানা যায়, গত ৩১ অক্টোবর ‘ধুনট ব্লাড ব্যাংক’ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক, স্বেচ্ছাসেবী ও সমাজসেবক মোঃ রাসেল মাহমুদ শিশুটির অসহায়ত্বের বিষয়টি তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টটি উপজেলা প্রশাসনের নজরে এলে সাদিয়ার জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করার আগ্রহ প্রকাশ করে প্রশাসন।