ছাম্মি আহমেদ আজমীর :, সিরাজগঞ্জ
মালিক-শ্রমিক ঐক্য জিন্দাবাদ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলা রিক্সা-ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার সভাকক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন,রিক্সা-ভ্যান ও গ্যারেজ মালিকরা আমাদের স্থানীয় অর্থনীতি এবং নগরজীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাদের শ্রম,নিষ্ঠা ও অবদান সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের শৃঙ্খলা রক্ষা সদস্যদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি নব-নির্বাচিত কমিটির সফলতা কামনা করি এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানাই।এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল ইসলাম। নবনির্বাচিত কমিটির সভাপতি মো: নজরুল ইসলাম বলেন,সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পেশাগত স্বার্থ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। রিক্সা রিক্সা-ভ্যান ও গ্যারেজ মালিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। উল্লেখ্য,অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. পলাশ ভূঁইয়া,সহ-সভাপতি মো: আসলাম উদ্দিন,কার্যকারী সহ-সভাপতি আব্দুর রউফ,সহ-সভাপতি মো: বকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো:মাসুদুর রহমান টিক্কা,দপ্তর সম্পাদক মির্জা আমজাদ হোসেন লাইজু,অর্থ সম্পাদক ফজলুর রহমান ফজল,সহ-সাধারণ সম্পাদক মোঃ রিপন খান,যুগ্ম-সাধারণ সম্পাদক আল মামুন,প্রচার সম্পাদক মো:জেলহক মোল্লা,সড়ক সম্পাদক ১ মোঃ কামাল হোসেন, সড়ক সম্পাদক ২ আব্দুর রশিদ,সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম,ক্রীড়া সম্পাদক মো: মুন্না ভূঁইয়া,কার্যকারী সদস্য মো:আব্দুল মান্নান, কার্যকারী সদস্য মো:আব্দুল সালাম ভ্যাবল,কার্যকারী সদস্য মোঃ জহুরুল ইসলাম,কার্যকারী সদস্য মোঃ মামুন শেখ সহ সবাই তাড়া এসময় শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক নতুন পথচলা শুরু হলো।