নিজস্ব প্রতিবেদক,, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পুলিশ পরিদর্শক (প্রশাসন ও প্রসিকিউশন) মো. মোফাকখারুল ইসলাম সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) তাকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।গত ৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন।মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মো. মোফাকখারুল ইসলামকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় তিনি তাকে অভিনন্দন জানান এবং নতুন পদে অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান।অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মো. মোফাকখারুল ইসলাম সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকালে সড়কের শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ও ট্রাফিক আইন বাস্তবায়নে কাজ করেছেন। তার নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল টিমের মাধ্যমে দ্রুত যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যক্রম পরিচালিত হয়েছে।