নিজস্ব প্রতিবেদক,, সিরাজগঞ্জ:
পড়াশোনার পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক থেকে দূরে রাখতে সিরাজগঞ্জের শেলবরিষা গ্রামের যুবক ও খেলোয়াড়দের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে মরহুম হাজী গোলজার হোসেন তালুকদার স্মৃতি ফাউন্ডেশন।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিরাজগঞ্জের বিইউকে উচ্চ বিদ্যালয়ে এসব সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিইউকে উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য এবং প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পরিচালক মো. হুমায়ুন পারভেজ তালুকদার।এ সময় তিনি শেলবরিষা গ্রামের তরুণ ও খেলোয়াড়দের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে খেলাধুলার জন্য প্রয়োজনীয় সব ধরনের সামগ্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়ার প্রতিশ্রুতি দেন।মো. হুমায়ুন পারভেজ তালুকদার বলেন, "তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা করলে তরুণরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে। এ লক্ষ্যেই মরহুম হাজী গোলজার হোসেন তালুকদার স্মৃতি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এ ধরনের উদ্যোগ নিয়ে আসছে। শেলবরিষা গ্রামের তরুণরা যেন খেলাধুলায় এগিয়ে যেতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।"খেলাধুলার সামগ্রী পাওয়া যুবক ও খেলোয়াড়রা বলেন, ফাউন্ডেশনের এমন উদ্যোগে আমরা আনন্দিত। গ্রামের তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে পাশে দাঁড়ানোর জন্য তারা ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য, খেলাধুলার সামগ্রী বিতরণের পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে মরহুম হাজী গোলজার হোসেন তালুকদার স্মৃতি ফাউন্ডেশন। এসব উদ্যোগ স্থানীয় পর্যায়ে প্রশংসিত হচ্ছে।