খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্ষিরতলা যুব সমাজের উদ্যোগে একদিনের আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার ক্ষিরতলা উচ্চবিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজীমুদ্দিন কাজী। প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েল।এ সময় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য শুভাস মাহাতো, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব, ধামাইনগর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক ভুট্টো রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।আয়োজকেরা জানান, খেলাধুলার মাধ্যমে আদিবাসী সম্প্রদায়সহ সব শ্রেণির মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।