খোলা বার্তা ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান আয়োজিত হয়।সংগঠনের সভাপতি আব্দুল মোন্নাফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে এবং তুষার আহমেদ ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সিরাজগঞ্জ জেলা থেকে আগত বিশ্ববিদ্যালয়ের ৫৫তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং জেলার কৃিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়। দ্বিতীয় পর্বে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক। নবীন শিক্ষার্থীসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সিরাজগঞ্জ জেলার মেধাবী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খাত থেকে বৃত্তি প্রদান ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এমপি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা), অধ্যাপক ড. শামসুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নজরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং সাভার ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার বিশিষ্ট শিল্পপতিরা উপস্থিত ছিলেন।