খোলা বার্তা ডেস্ক:
প্রয়াত মির্জা বাবু’র স্ত্রীর হাতে ফরম তুলে দিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির আওতায় ৮৩টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।( ১৪ নভেম্বর ২০২৬), শনিবার বিকালে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে সম্মেলন প্রস্তুত কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশের মধ্যদিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম এমপি।উদ্বোধনী অনুষ্ঠানে ত্যাগীদের মুল্যায়নের উদাহরণ স্বরুপ সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি প্রয়াত আব্দুল জব্বার বাবু এর স্ত্রী মির্জা মুরশিদা জাহান নিপা’র হাতে মনোনয়ন ফরম তুলে দিয়ে দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম এমপি। সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি প্রয়াত আব্দুল জব্বার বাবু এর স্ত্রী মির্জা মুরশিদা জাহান নিপা সিরারজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়াহরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে অংশগ্রহন করার জন্য বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন। প্রয়াত আব্দুল জব্বার বাবু এর স্ত্রী মির্জা মুরশিদা জাহান নিপাকে ফরম উত্তোলনে সম্মানিত করায় উপস্থিত ত্যাগী নেতাকর্মীদের মধ্য উৎসাহ উদ্দীপনা দেখা যায়।সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেন, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতিত হয়েছেন এবং বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।উল্লেখ্য, প্রয়াত মির্জা আব্দুল জব্বার বাবু সিরাজগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে একজন নিবেদিতপ্রাণ এবং ত্যাগী যুবনেতা হিসেবে পরিচিত ছিলেন। ২০২৫ সালের ২৩ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।তিনি আমৃত্যু সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি রাজশাহী বিভাগীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক পদেও ছিলেন।বিরোধী দলের আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার কারণে তাকে বিভিন্ন সময় রাজনৈতিক মামলার মুখোমুখি হতে হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সিরাজগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা নাশকতা ও বিস্ফোরক আইনের মিথ্যা মামলায় তাকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে ২০২১ সালের মে মাসেও দুটি নাশকতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি স্থানীয় পর্যায়ে দলকে সুসংগঠিত রাখতে কাজ করেছেন।