মো. ফারুক আহমেদ রকি,, নেত্রকোনা প্রতিনিধি:
আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলার রহস্য উদঘাটন এবং সার্বিক পুলিশি সেবায় বিশেষ অবদান রাখায় নেত্রকোণা জেলার অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা ও কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা।রোববার জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এক বিশেষ কল্যাণ সভায় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। এ সময় নেত্রকোণা জেলার পুলিশ সুপারসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিকে, ওসি মো. সোহেল রানা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় কলমাকান্দা থানা পুলিশের সকল সদস্যের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। পরে থানা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।নিজের এই প্রাপ্তি নিয়ে ওসি মো. সোহেল রানা বলেন, “এই অর্জন একা আমার নয়; এটি কলমাকান্দা থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আগামী দিনগুলোতেও জনগণের জানমাল রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাব।”তাঁর এই গৌরবোজ্জ্বল সাফল্যে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও রাজনৈতিক মহল থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।