খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে সিরাজগঞ্জ পৌরসভাকে ১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রায়গঞ্জ উপজেলা দল।সোমবার (১৬ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ খেলায় সিরাজগঞ্জ পৌরসভাকে ১ গোলে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে রায়গঞ্জ উপজেলা দল।খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতিরায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নুর নাহার বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন।এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মো. ফারুক আহামেদ, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মো. হেদায়েতুল ইসলাম ফ্রুট, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।ফাইনালে ওঠার মধ্য দিয়ে টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নিল রায়গঞ্জ উপজেলা দল।