মোঃ শাহ্ জালাল, ফরিদপুর ব্যুরো চীফ:
ফ্যাসিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু (এমপি)। তিনি বলেছেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা মোড়ে আয়োজিত এক বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শামা ওবায়েদ বলেন, ফ্যাসিবাদ, দাঙ্গা-হাঙ্গামা, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে কোনো মহল যেন দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তাঁর বিভিন্ন বক্তব্যের সত্যতা নিয়েও সংশয় প্রকাশ করেন। পাশাপাশি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি।এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।