খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ধানগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামছুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।বুধবার (১৮ নভেম্বর) হাসপাতালে গিয়ে তাঁরা চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসাসেবার মান ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।এ সময় হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করেন তাঁরা। পাশাপাশি চিকিৎসাসেবার মান উন্নয়ন, রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করা এবং হাসপাতাল প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।