রবিউল ইসলাম রবি,, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় ধুনটের প্রধান সড়কে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা মডেল মসজিদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ সানাউল্লাহ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মীর আরিফ হোসেন ও ধুনট প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল আলম।এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, ধুনট মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ, কোষাধ্যক্ষ শাহেব আলীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকারা।আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, শিক্ষকদের কল্যাণে শুধু প্রকল্পভিত্তিক উদ্যোগ নয়, বরং স্থায়ী সমাধান প্রয়োজন। শিক্ষকদের ন্যায্য মর্যাদা, চাকরির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন তারা।