মো. আলমগীর হোসেন,, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় বাড়ির পাশের অরক্ষিত ডোবায় পড়ে মোঃ সাদিক হোসেন নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সাদিক হোসেন শাঁখারী পাড়া গ্রামের মোঃ বকুল হোসেন ও মোছাঃ নিশাত সুলতানার ছেলে।রোববার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের শাঁখারী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু সাদিক বাড়ির আশপাশে খেলাধুলা করার একপর্যায়ে বাঁশঝাড়ের পাশে অবস্থিত একটি অরক্ষিত ডোবায় পড়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার বাবা বকুল হোসেন ডোবার কাছে গিয়ে শিশুটিকে পানিতে ভাসতে দেখেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে পুলিশের পিকআপ যোগে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ১৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।