ছাম্মি আহমেদ আজমীর:
সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমির পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজার সংলগ্ন বহুলী রোডে একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য মো: সেলিম রেজার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য দেন ৬ নম্বর ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব এস এম আঃ সালাম।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬ নং ছোনগাছা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু দাউদ আকন্দ,একই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এস এম মাহাতাব উদ্দিন এবং ভাটপিয়ারীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জহুরুল ইসলাম দুলাল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাহবুবুর রহমান।প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (অব.) আলহাজ্ব গাজী আব্দুল কালাম আজাদের সভাপতিত্বে এবং রাবেয়া বসরী (রহ.) মহিলা শাখার শিক্ষা সচিব মাওলানা মুফতি আবিদ হাসান ফারাবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য: অনুষ্ঠানে মোট ৪৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। সবশেষে আলোচনা সভা ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।