নাইম ইসলাম,, গুরুদাসপুর:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম বলেছেন, “দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়ের প্রতীক, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। সকল ভেদাভেদ ও মতপার্থক্য ভুলে আমাদের এক কাতারে এসে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ, জনগণের ভোটে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করবো।”তিনি শনিবার বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে আয়োজিত উঠান বৈঠক ও জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।অধ্যাপক হাকিম আরও বলেন, “দেশে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ শান্তি, ন্যায় ও উন্নয়ন চায়—জামায়াতই সেই প্রত্যাশা পূরণে সক্ষম। তাই আসন্ন নির্বাচনে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সবাইকে এক হয়ে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে হবে।”সভায় ধারাবারিষা ও নাজিরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।