আহসান হাবিব, , নওগাঁ প্রতিনিধি:
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রজপুর মানব কল্যাণ যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ অক্টোবর) আত্রাই উপজেলার ৩নং আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর গ্রামের ব্রজপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।কর্মসূচিতে সংগঠনের মূখ্য সংগঠক আশরাফুল ইসলাম বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন,“রাসূল (সা.) বলেছেন — তোমার যদি অনুভব হয় কেয়ামত সংগঠিত হতে যাচ্ছে, তবুও যদি সুযোগ পাও তবে বৃক্ষরোপণ করো।”এ সময় সংগঠনের পক্ষ থেকে আম, চালতা, জলপাই, তেতুল, পেয়ারাসহ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ ও বিতরণ করা হয়।ব্রজপুর গ্রামের তরুণদের সমন্বয়ে গঠিত এই অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন পরিবেশ রক্ষা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে।