সাকলাইন যোবায়ের,, কুমিল্লা:
বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার নতুন প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক রুবেল মজুমদার। তিনি কুমিল্লা নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের আলো ও রাইজিংবিডি’র নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।শুক্রবার বিকেলে দৈনিক কুমিল্লা পত্রিকার অস্থায়ী অফিসে অনুষ্ঠিত জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্তে তাঁর নাম অনুমোদিত হয়। সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমিন রীমা, সাধারণ সম্পাদক শাহজাদা এমরানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।দীর্ঘ ১০ বছর ধরে কুমিল্লা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করছেন রুবেল মজুমদার। কর্মজীবনে তিনি একাধিকবার জাতীয় পর্যায়ে সেরা প্রতিবেদক হিসেবে স্বীকৃতি পেয়েছেন।দায়িত্ব পাওয়ার পর তিনি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “তাঁদের আস্থা ও ভালোবাসা আমার জন্য প্রেরণার উৎস। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। মহান আল্লাহ যেন আমাকে এই দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন।” তিনি নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে মিলে সাংবাদিক সমিতির কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করে তুলতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।