মো. নেজাম উদ্দীন,, নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত ১ জন ও যৌতুক নিরোধ আইনের পরোয়ানাভুক্ত আরও ১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)–এর নির্দেশনায় ওসি সাব্বির মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এএসআই ইসমাইল হোসেন ও এএসআই আব্দুর রাজ্জাক অভিযান পরিচালনা করেন।গ্রেফতারের মধ্যে শিলক মিনাগাজীরটিলার মোঃ ইয়াছিন—যিনি ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত। অন্যদিকে যৌতুক নিরোধ আইনের পরোয়ানাভুক্ত মোঃ হারুন—সিআর মামলা নং ১৩৫/২৫–এর আসামি।গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।