মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গভীর রাতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার রাত প্রায় ১টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামসংলগ্ন এলাকায় লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম আমির হোসেন (২৫)। তিনি একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।স্থানীয়রা জানান, গভীর রাতে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে চুনারুঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।নিহতের পরিবার অভিযোগ করেছে, আমির হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোটরসাইকেলসহ লাশ ফেলে রেখে যায় বলে দাবি পরিবারের। এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”