মো. সাব্বির হোসেন, , চিরিরবন্দর প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে দুঃস্থ ও গরিব নারীদের পাশাপাশি গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরের এডিপির অর্থায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগীরা জানান, সেলাই মেশিন পেয়ে দরিদ্র নারীরা ঘরে বসে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীদের দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে আসা–যাওয়া আরও সহজ হবে।উপজেলা প্রশাসন সূত্র জানায়, এডিপির বরাদ্দের মাধ্যমে প্রতিবছর বিভিন্ন সামাজিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ কর্মসূচি দুঃস্থ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।