মিনহাজ আলী, , শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মোকামতলা বন্দরের আকবরিয়া রেষ্টুরেন্ট ও বেকারির সামনে বগুড়া-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পানিমাছকুঠি গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে শাকিল হোসেন (২২) ও একই থানার কিশামত শিমুলবাড়ি গ্রামের বাসিন্দা হযরত আলীর ছেলে শাহিন আলম (২৩)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম মোকামতলা বন্দরের আকবরিয়া রেষ্টুরেন্ট ও বেকারির সামনে বগুড়া-রংপুর মহাসড়কে অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে শাকিল ও শাহিন একটি মোটরসাইকেল নিয়ে অভিযানস্থলে পৌঁছালে তাদেরকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের জ্বালানীর ট্যাংকিতে অভিনব কায়দায় রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।মোকামতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।তিনি আরও বলেন, "গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"