কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে কৃষি জমির উপরিভাগ কেটে নেওয়ার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জানা যায়, উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব বাহারছড়া এলাকায় কৃষি জমির মাটি অবৈধভাবে কাটার দায়ে ওই জরিমানা আরোপ করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ অর্থদণ্ড প্রদান করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবিরের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ঈদগাঁও থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।এদিকে পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এমন অভিযান পরিচালনা করায় প্রশাসনের প্রতি সাধুবাদ জানিয়েছেন ঈদগাঁও প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। তারা নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।