মিনহাজ আলী, , শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে ইন্ডিপেন্ডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার রায়নগর ইউনিয়নের করতকোলা গ্রামে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বগুড়া ইন্ডিপেন্ডেন্ট জেনারেল হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ রেজাউল আমিন ফেরদৌসী। এতে সভাপতিত্ব করেন ইন্ডিপেন্ডেন্ট জেনারেল হসপিটালের উপদেষ্টা এ.কে.এম নাজমুল হুদা।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনিছুর রহমান। এসময় স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ৩শ কম্বল বিতরণ করা হয়।আনিছুর রহমান বলেন, "শীতের তীব্রতা থেকে অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য প্রতিবছরের মতো এবারও এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করছি।"উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট জেনারেল হসপিটালের সিনিয়র পরিচালক মোশাররফ হোসেন মিন্টু, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা মোয়াজ্জেম হোসেন, সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি সাজেদুর রহমান জুয়েল, জামায়াত মনোনীত সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ, দেউলী ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি আল-আমিন প্রমুখ।শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগের জন্য ইন্ডিপেন্ডেন্ট ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।