অপেক্ষার প্রহরলেখক: সাইদুল ইসলাম আবির...............................…............অপেক্ষার প্রহর কাটে না আর,সময় বয়ে যায় হেলায় হার।কবে আসবে সবাই একসাথে,এই নিয়েই চলে গোশগপ্প সারাক্ষণ রাতে।চায়ের কাপে ধোঁয়া ওঠে ধীরে,চোখে ভাসে আশার ছবির ভিড়ে।পথ চেয়ে মন হয় উদাস,তবু প্রত্যাশা ছাড়ে না বিশ্বাস।নীরব সময় কথা বলে নীরবে,মন গোনে দিন আগমনের প্রহরে।হয়তো আজ নয়, হয়তো কাল,অপেক্ষাতেই রচে স্বপ্নের জাল।