রাকিব শেখ | কাশিয়ানী (গোপালগঞ্জ):
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।তিনি বলেন, বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্বের প্রতীক হিসেবে দেশে-বিদেশে অনন্য উদাহরণ হয়ে আছেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও মানুষের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।