শিরিন আহমেদ নুর, পানছড়ি (খাগড়াছড়ি):
খাগড়াছড়ির পানছড়িতে দুর্গম পাহাড়ি অঞ্চলের শীতার্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ৩ বিজিবি’র উপশাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপক্স)।মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে শতাধিক শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপক্স) এর সাধারণ সম্পাদক মিসেস উম্মে আসমা উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।বিতরণকালে ৩ বিজিবি লোগাং জোনের উপ-অধিনায়ক মেজর এস.এম. ইমরুল কায়েস বলেন, “সীমান্ত পরিবার কল্যাণ সমিতি একটি কল্যাণমূখী প্রতিষ্ঠান। প্রতি বছর এ সংগঠন আর্তমানবতার সেবায় শীতার্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। উপশাখা সীপক্স, পানছড়ি এর পক্ষ থেকে পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।”